May 5, 2026
দেশ

উদয়পুরে স্রোতস্বিনী নদীতে গাড়ি পড়ে ৩ যুবকের মৃত্যু

রাজস্থানের উদয়পুর জেলার খেরওয়ারা উপবিভাগে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল তিন যুবকের। সোমবার সন্ধ্যায় পাঁচ যুবককে নিয়ে একটি গাড়ি খেরওয়ারা–উদয়পুর সড়কে ইউ-টার্ন নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বায়াদি নদীতে পড়ে যায়।

পুলিশ সূত্রে জানা গেছে, গাড়ির দু’জন যাত্রী কোনোভাবে বেরিয়ে এসে সাঁতরে প্রাণে বাঁচলেও বাকি তিনজন ডুবে মারা যান।দুর্ঘটনার পর রাতেই পুলিশ ও SDRF দল ঘটনাস্থলে পৌঁছে দুটি মৃতদেহ উদ্ধার করে। বাকি একজনের দেহ বুধবার সকালে উদ্ধার করা হয়। মৃতদেহগুলো খেরওয়ারা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Related posts

Leave a Comment