23 C
Kolkata
February 4, 2026
দেশ বিদেশ

’৭১-র যুদ্ধের যৌন হিংসা তুলে পাকিস্তানকে কটাক্ষ ভারতের

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মুক্ত আলোচনায় পাকিস্তানের মানবাধিকার ভণ্ডামি নিয়ে কড়া আক্রমণ শানাল ভারত। নয়াদিল্লির তরফে চার্জ ডি’অ্যাফেয়ার্স এল্ডোজ ম্যাথু পুন্নুস বলেন, ১৯৭১ সালের বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনারা যেভাবে নারী নির্যাতন চালিয়েছিল, সেই ঘৃণ্য ঐতিহ্য আজও পাকিস্তানে সংখ্যালঘু মহিলাদের উপর চলমান।পুন্নুস অভিযোগ করেন, সেদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের মেয়েদের অপহরণ, পাচার, জোর করে ধর্মান্তর ও বিয়ে দেওয়া, এমনকি নাবালিকাদের দাসীর মতো ব্যবহার করা হচ্ছে। এই প্রবণতা উদ্বেগজনক মাত্রায় পৌঁছেছে। অথচ আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তান মানবাধিকারের রক্ষক সেজে প্রচার চালায়।ভারতের প্রতিনিধি বলেন, পাকিস্তানের বিচারব্যবস্থাই এ ধরনের অপরাধকে প্রশ্রয় দেয়। তাই অত্যাচারীরা শাস্তি পায় না, বরং ভুক্তভোগীরা আতঙ্কে দিন কাটায়। তিনি কটাক্ষ করে বলেন, “যারা নিজেদের দেশে মহিলাদের উপর চরম নির্যাতন চালায়, তারাই বিশ্বসভায় মানবাধিকারের বুলি ঝাড়ে।”জাতিসংঘে ভারতের দাবি, সংঘাতপূর্ণ অঞ্চলে যৌন হিংসা শুধু ব্যক্তিকে নয়, গোটা সমাজকে প্রজন্মের পর প্রজন্ম ক্ষতবিক্ষত করে। এর থেকে মুক্তির পথ একটাই— নির্যাতিতাদের সামাজিক সুরক্ষা এবং অপরাধীদের কঠোরতম শাস্তি।

Related posts

Leave a Comment