21 C
Kolkata
March 23, 2026
দেশ

বাজেট পেশের পর মোদীর মুখে নির্মলার প্রশংসা

ফাইল চিত্র

এটাই ছিল তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট। বাজেট পেশের পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর প্রশংসা। নির্মলাকে শুভেচ্ছাও জানান। মোদী জানান, “বাজেট খুব ভালো হয়েছে, সবাই আপনার প্রশংসা করছে।”

মোদী সংসদে বলেন, আমজনতার কথা মাথায় রেখেই এই বাজেট, তাঁরা সর্বক্ষেত্রে উপকৃত হবেন। এই বাজেট সংস্কারের দিশা। কীভাবে মানুষের পকেট আরও ভরবে সেই দিকেই গুরুত্ব দেওয়া হয়েছে।’

বাজেট পাশের পর এদিন মোদী বলেছেন, ‘ভারত বিকাশের দিকে আরও একধাপ এগোল। ১৪০ কোটি ভারতীয়র আশা-আকাঙ্খার বাজেট ছিল এটা।’ যদিও প্রধানমন্ত্রী এই বাজেটকে সাধারণের পকেট ভরার বাজেট বলেও পরবর্তীতে জনতার প্রত্যাশা কতটা পূরণ হল, তা সময়ই বলবে।

Related posts

Leave a Comment