31 C
Kolkata
March 23, 2026
রাজ্য

বাইসনের তাণ্ডব

লোকালয়ে বাইসনের তাণ্ডব। ঘটনায় আহত এক। আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। আহত যুবককে ধুপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। ঘটনার প্রকাশ বৃহস্পতিবার সাতসকালে লোকালয়ে দুইটি বাইসন দেখতে পান এলাকাবাসীরা। স্থানীয় অপর এক বাসিন্দা গোবিন্দ রায় বলেন, সাতসকালে বেরিয়ে হঠাৎই বাইসনের মুখোমুখি হই। কোন মতে পালিয়ে প্রাণে বাঁচি। বর্তমানে একটি বাইসন জঙ্গলে ফিরলেও একটি বাইসন এলাকা দাপিয়ে বেড়াচ্ছে বলে অভিযোগ। বাইসনটি বর্তমানে জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি মহাকুমার মাগুরমাড়ি এলাকায় বাইসচালায় একটি লেবু বাগানে অবস্থান করছে। বনদপ্তরকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে বিন্নাগুরি ওয়াইল্ডলাইফ এর কর্মীরা উপস্থিত হয়েছেন বাইসনটির উপর নজর রাখছেন যেন কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে।

Related posts

Leave a Comment