28 C
Kolkata
September 29, 2026
কলকাতা

তিলজলায় কলেজ পড়ুয়ার রহস্য মৃত্যু

সংবাদ কলকাতা: গতকাল তিলজলায় বন্ধ ফ্ল্যাট থেকে পড়ুয়ার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। মৃতের নাম ঈপ্সিতা ঘোষ। তাঁর বাড়ি কালনাতে। জানা গিয়েছে, গত পরশু অবধি ওই ছাত্রী কলেজ গিয়েছিলেন। পরিবারের লোকেদের সঙ্গে রাতেও কথা হয় তাঁর। কথোপকথন স্বাভাবিক ছিল বলেই দাবি পরিবারের। সকাল থেকে ফোনে না পেয়ে পরিবারের লোক স্থানীয়দের সঙ্গে যোগাযোগ করেন। স্থানীয়রা দরজা ধাক্কা দিয়েও সাড়া না পেয়ে পুলিশের খবর দেন। পুলিশ দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় ঈপ্সিতাকে উদ্ধার করে। মৃতের ঘর থেকে উদ্ধার হয় একটি সুইসাইড নোট। যদিও পরিবারের দাবি, আত্মহত্যা করার মতো কোনও কারণ ছিল না।

Related posts

Leave a Comment