23 C
Kolkata
February 4, 2026
কলকাতা

কসবায় ময়লা ফেলাকে কেন্দ্র করে গুলি, আটক পুলিশ কর্মীর ছেলে

সংবাদ কলকাতা: ময়লা ফেলাকে কেন্দ্র করে কসবায় গুলি। ঘটনাটি ঘটেছে কসবার বৈকুণ্ঠ ঘোষ রোডে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে ময়লা ফেলাকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে বিবাদ বাধে এক যুবকের। অভিযুক্ত সৌমিত মন্ডলকে রাস্তার উপর ময়লা ফেলতে বাধা দেওয়া হলে সে ২ রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। সেই গুলি দুটির একটি গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। অন্যটি ব্ল্যাঙ্ক ফায়ার হয়।

তবে এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। ঘটনার পর অভিযুক্ত যুবক পালিয়ে গেলেও আজ ভোরে সে নিজের বাড়িতে ফিরে আসে। তখনই তাঁকে আটক করে কসবা থানার পুলিশ। সূত্র মারফত জানা গিয়েছে, নিজেকে পুলিশের ছেলে বলে পরিচয় দিয়ে এলাকায় ত্রাস ছড়িয়ে রেখেছিল ওই অভিযুক্ত।

Related posts

Leave a Comment