আগ্রা, ২২ সেপ্টেম্বর: উত্তরপ্রদেশে এমন একটি ঘটনা সামনে এসেছে, যা শুনলে আপনিও ভয় পেয়ে যাবেন। ১৫ দিন ধরে একটি সাপ এক যুবকের পিছনে পড়ে আছে। ঘটনাটি আগ্রার। জানা গিয়েছে, ২০ বছরের যুবক রজত চাহার। গত প্রায় ১৫ দিন ধরে তাঁর পিছনে পড়ে আছে একটি সাপ। ১৫ দিনে রজত বহুবার সাপটির কবলে পড়েছে। এই সাপটি গত 15 দিনে 8 বার রজতকে আক্রমণ করেছে। রজতকে কামড়ানোর সাথে সাথে এই সাপটি হঠাৎ করেই কোথাও উধাও হয়ে যায়। এমনকি এক রাতে রজত যখন ঘুমাচ্ছিল, তখন সাপটি তার পায়ে কামড় দেয়। সাপে কামড় দিতেই রজতের মনে হল যেন কারেন্ট। সে জোরে চিৎকার করতে লাগল। আওয়াজ শুনে পরিবারের লোকজন তার ঘরে গিয়ে দেখেন রজতের পা থেকে রক্ত ঝরছে।
এর পর পরিবারের লোকজন সঙ্গে সঙ্গে গ্রামের বৈদ্যকে চিকিৎসার জন্য ডাকেন। তাৎক্ষণিক চিকিৎসায় রজতের প্রাণ রক্ষা পেলেও পরিবারের সদস্যদের মনে যথেষ্ট আতঙ্কের সৃষ্টি হয়েছে। দিশাহারা রজতের পরিবার এই সাপের হাত থেকে ছেলেকে বাঁচাতে তান্ত্রিকদের সাহায্য নিচ্ছেন বলে জানা গিয়েছে।
পরিবারের সদস্যরা বলেন, ৬ সেপ্টেম্বরের পর থেকে প্রতি ২-৩ দিন অন্তর রাতে ঘুমানোর সময় সাপটি তার ঘরে এসে কামড় দিয়ে চলে যায়। রজতের শরীরে সেই সাপের কামড়ের চিহ্ন রয়ে গেছে। এই সময় রজত চিৎকার করে তার পরিবারের সদস্যদের ডাকত। পরিবারের লোকজন প্রতিবার তাঁকে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে চিকিৎসা করান।
previous post
