28 C
Kolkata
September 18, 2026
খেলা

৫ জানুয়ারি গুজরাটে শুরু হচ্ছে ৭৪তম জাতীয় বাস্কেটবল প্রতিযোগিতা

ফাইল চিত্র

আগামী ৫ জানুয়ারি, রবিবার থেকে গুজরাটের ভাবনগরে শুরু হচ্ছে ৭৪তম জাতীয় বাস্কেটবল প্রতিযোগিতা। সিনিয়র পুরুষ ও মহিলা বিভাগের এই প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ১২ জানুয়ারি। ইতিমধ্যে বাংলা দলের পুরুষ ও মহিলা খেলোয়াড়রা খেলায় অংশ নিতে শুক্রবার গুজরাটের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

বাংলার পুরুষ দলে রয়েছেন মনীশ রজক (অধিনায়ক), রোশন পাঞ্চাল, ওম প্রঙ্গ্যা, রৌনক সিং, বিনোদ রজক, আদিত্যরাজ সিং, সুমিত শাহ, গোপাল শর্মা, প্রণয় মণ্ডল, আশিস বি রেনাপুরকার, সৌভিক ভুঁনিয়া ও ধর্মেন্দ রজক। রয়েছেন কোচ যোশেফ গোমেজ ও চন্দ্রনাথ পাল।

পাশাপাশি, মহিলা দলে রয়েছেন, কিরণ যাদব (অধিনায়ক), মনি আদলে, অমৃতা দে, কুসুম ধানুকা, সুস্মিতা কপাট, নেহা সিং, আভান্তি বর্ধন, অনন্যা মণ্ডল, পারমিতা ঘোষ, নাসরিন সুলতানা, নিমা ডোমা ভূটিয়া ও সিমরঞ্জিত কৌর ধিলোঁ। দলের ম্যানেজার হয়েছেন সমাপ্তি সরকার। সঙ্গে রয়েছেন কোচ কৌশিক সাহা ও প্রিয়াঙ্কা কুমারী।

Related posts

Leave a Comment