28.5 C
Kolkata
August 6, 2026
রাজ্য

শান্তনু ব্যানার্জির ফোন যেন স্কুলে নিয়োগ দুর্নীতির সোনার খনি

সংবাদ কলকাতা: সদ্য গ্রেপ্তার হওয়া শান্তনু ব্যানার্জির ফোন যেন সোনার খনি। আদালতে এমনই বোমা ফাটালেন ইডির আইনজীবী। শান্তনুর ফোন ঘেঁটে যে সমস্ত তথ্য পাওয়া গিয়েছে, তাতে নিয়োগ দুর্নীতি মামলা নতুন মোড় নেবে বলে বিস্ফোরক দাবি করেছেন ইডির আইনজীবী। ইডির দাবি, ইতিমধ্যে ৩৫০ কোটি টাকায় পৌঁছে গিয়েছে দুর্নীতির পরিমাণ।

ইডি সূত্রের দাবি, শান্তনুর দুটি আইফোন থেকে ২০১২ সালের টেট পরীক্ষার অ্যাডমিড কার্ডের ছবি পাওয়া গিয়েছে। এছাড়াও ৩০০ জন চাকরি প্রার্থীর তালিকা পাওয়া গিয়েছে তার বাড়ি থেকে। যাদের মধ্যে অনেকেই চাকরি পেয়েছেন।

ইডির আইনজীবী আদালতে জানান, শান্তনু ও তাঁর স্ত্রীর নামে বহু সম্পত্তির হদিশ মিলেছে। এই বিপুল পরিমাণ সম্পত্তির উৎস কী, তা জানতে চায় ইডি।

Related posts

Leave a Comment