29.7 C
Kolkata
June 20, 2026
জেলা

জমি সংক্রান্ত বিবাদে বাবাকে ভয় দেখানোর জন্যই দুষ্কৃতীদের দিয়ে হামলা! কাঠগড়ায় ছেলে

জমি সংক্রান্ত বিবাদের জেরে মুর্শিদাবাদের বহরমপুরের সৈদাবাদে দুষ্কৃতীদের দিয়ে বাবার উপরই হামলা চালাল ছেলে। পুলিস জানিয়েছে ,বাবাকে ভয় দেখানোর জন্যই দুষ্কৃতীদের দিয়ে গুলি চালিয়েছে ছোট ছেলে। আর এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের বহরমপুরের সৈদাবাদে। ওই ঘটনাকে কেন্দ্র করে দুষ্কৃতীদের হামলার জেরে জখম হন ওই ব্যক্তি। তবে এই ব্যক্তির উপর যে এই প্রথমবার হামলা হয়েছে তাই নয় এর আগেও তাঁকে খুন করার চেষ্টা করেছে তারই ছোট ছেলে। এমনটাই জানিয়েছেন ওই ব্যক্তি। তাঁকে এখন মুর্শিদাবাদের মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Related posts

Leave a Comment