34 C
Kolkata
September 21, 2026
খেলা

জন্মদিনের রাতে অসুস্থ দ্রাবিড়, সৌরভের তৎপরতায় সুস্থ হয়ে ইডেনে ফিরলেন তিনি

সংবাদ কলকাতা: অসুস্থ ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার রাহুল দ্রাবিড়। গত বুধবার জন্মদিনের রাতে আচমকা রক্তচাপ বেড়ে যায় জাতীয় ক্রিকেট দলের কোচের। তাঁকে যে ওষুধগুলো দেওয়া হয়, সেগুলিও সঙ্গে আনা হয়নি। যার ফলে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

তবে এদিন তাঁকে জরুরি ভিত্তিতে পরীক্ষা করেন ভারতীয় দলের চিকিৎসক। সেসময় দ্রুত তাঁর প্রেশারের ওষুধের প্রয়োজন হয়ে পড়ে। শেষে সৌরভ গাঙ্গুলির তৎপরতায় পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয়। প্রেশারের ওষুধ প্রয়োগের পর সুষ্ঠ হয়ে ওঠেন দ্রাবিড়। যার ফলে বৃহস্পতিবার ইডেনে ভারতীয় দলের পাশে থাকতে দেখা যায় তাঁকে।

Related posts

Leave a Comment