27 C
Kolkata
September 20, 2026
রাজ্য

ইসিএলের পরিত্যক্ত খনিতে ধস, ব্যাপক চাঞ্চল্য

বিশেষ সংবাদদাতা, কুলটি: আসানসোলে ইসিএলের পরিত‍্যক্ত খনি এলাকায় ধস। কুলটির সাঁকতোড়িয়া এলাকার শিশুবাগান অঞ্চলে এই ধসের কারণে এলাকায় যথেষ্ট চাঞ্চল‍্য ছড়িয়েছে। প্রসঙ্গত বিগত কয়েকদিন ধরেই বাংলা, ঝাড়খণ্ড সীমান্তে আসানসোল শিল্পাঞ্চল জুড়ে অতি ভারী বর্ষণ হয়ে চলেছে। স্থানীয়দের অভিযোগ, ইসিএলের ওই পরিত‍্যক্ত খনি অঞ্চলটি জমি মাফিয়ারা ভরাট করে বিক্রি করার চেষ্টা করে। যদিও স্থানীয়দের বাধায় তা শেষ পর্যন্ত হয়ে ওঠেনি। পরিত‍্যক্ত খনি এলাকার পাশেই জনবসতি রয়েছে। অভিযোগ, ওই এলাকায় প্রায়শই ধস নামে। মঙ্গলবার রাতে পুনরায় ওই এলাকায় ধস নামায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা বর্তমানে পুলিশ প্রশাসনকে খবর দিয়েছে। যদিও ইসিএলের কোনও আধিকারিক এখনও পর্যন্ত ওই এলাকায় পৌঁছায়নি বলে খবর!

Related posts

Leave a Comment