31 C
Kolkata
September 19, 2026
রাজ্য

হাওড়ার সাকরাইলের কলোড়া গ্রামের জড়ি শিল্পীদের সঙ্গীন দশা

হাওড়া: হাওড়ার সাকরাইলের কলোড়া গ্রাম পঞ্চায়েতে বসবাসকারী জড়ি শিল্পীদের বেহাল দশা। এখানে প্রায় একশ ঘর পরিবার এই জড়ি শিল্পের সাথে যুক্ত। তারা জানান বর্তমানে কাঁচামালের জিনিসের দাম এত বেড়েছে যে কোলকাতা থেকে মাল কিনে নিয়ে এসে বাইরের বাজারে বিক্রি করলেও তারা যে পরিমাণ পারিশ্রমিক পান। তাতে তাদের বিশেষ লাভ হয় না। তারা এই ভাবেই তাদের বংশ পরম্পরার পেশা কে চালিয়ে আসছেন। জড়ি শিল্পের সাথে যুক্ত শ্রমিকরা জানান যদি তারা সরকারি সুযোগ সুবিধা পেতেন, তাহলে তারা বিশেষ ভাবে উপকৃত হতেন। যদিও তারা জানান আগের থেকে তাদের আর্থিক অবস্থার কিছুটা উন্নতি হলেও তারা পুরোপুরি সচ্ছল নন।

Related posts

Leave a Comment