21 C
Kolkata
February 17, 2026
রাজ্য

শীতের দ্বিতীয় ইনিংস শুরু, সমতল থেকে পাহাড় তাপমাত্রা পারদ নিম্নমুখী

সংবাদ কলকাতা: রাজ্যে শীতের দ্বিতীয় ইনিংস শুরু হয়ে গিয়েছে। বছরের শুরুতেই রাজ্যজুড়ে তাপমাত্রা ক্রমশ নিম্নমুখী হচ্ছে। বুধবারের দিন মহানগরীর তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। দিনের বেলায় এই মাত্রা ২১ডিগ্রি। গতকাল দিনে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২১.৮। আবহাওয়া দপ্তর সূত্রে পূর্বাভাস দেওয়া হয়েছে, বৃহস্পতিবার থেকে তাপমাত্রা আরও নিম্নমুখী হবে। বিভিন্ন প্রান্তে হতে পারে শৈত্যপ্রবাহ। বৃহস্পতিবার থেকে রবিবারের মধ্যে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৫ ডিগ্রি কমে যাবে। অপরদিকে উত্তরবঙ্গের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কমবে। দার্জিলিংয়েও তাপমাত্রা অনেকটাই নিচে নেমে গেছে।

তবে এখনও তুষারপাতের ঘটনা ঘটেনি। শৈল শহরে তুষারপাত দেখবার জন্য অপেক্ষায় রয়েছেন পর্যটকরা। এদিকে প্রতিবেশী রাজ্য সিকিমে তুষারপাত হয়েই চলেছে। ইতিমধ্যে অনেকেই সিকিমে তুষারপাত দেখবার জন্য পাড়ি দিয়েছেন। ছাঙ্গু লেকে জল জমে বরফ হয়ে গেছে। অপরদিকে নাথুলা পাস সহ আরও কয়েকটি জায়গায় পর্যটকদের যাতায়াতের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মালদা, দুই দিনাজপুর সহ আরও বেশ কিছু এলাকায় আগামী কয়েকদিন ভারী কুয়াশা থাকতে পারে বলে জানানো হয়েছে।

Related posts

Leave a Comment