30 C
Kolkata
September 20, 2026
কলকাতা রাজ্য

১৩-তে ত্রিফলা আক্রমণ বিজেপির

কলকাতা, ৭ সেপ্টেম্বর: আগামী ১৩ সেপ্টেম্বর বিজেপির নবান্ন অভিযান। এই অভিযানের শক্তি বাড়াতে ত্রিফলা আক্রমণের কৌশল নিয়েছে বিজেপি। সূত্রের খবর, হাওড়া ময়দান থেকে আসা মিছিলের নেতৃত্ব দেবেন সুকান্ত মজুমদার ও অগ্নিমিত্রা পাল। কলেজ স্ট্রিট থেকে আসা মিছিলের নেতৃত্বে থাকবেন দলের সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। অন্যদিকে শিয়ালদহ থেকে আসা মিছিলের নেতৃত্ব দেবেন শুভেন্দু অধিকারী ও লকেট চ্যাটার্জি। এই ত্রিফলা আক্রমণের নকশা ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। এবার নবান্ন অভিযানের সমগ্র দায়িত্বে থাকবেন জগন্নাথ চট্টপাধ্যায়। পুলিশ বাধা দিলে মিছিল কোন পথে এগোবে তার পরিকল্পনা চালাচ্ছে গেরুয়া শিবির।

Related posts

Leave a Comment