29 C
Kolkata
May 13, 2026
দেশ রাজ্য

সীমান্তবর্তী জেলায় কারা পাচ্ছে ভোটার, আধার ও রেশন কার্ড? নজরদারি কেন্দ্রের

নতুন দিল্লি: সীমান্তবর্তী জেলায় কারা পাচ্ছে ভোটার, আধার ও রেশন কার্ড। এবার নজরদারি করবে নরেন্দ্র মোদী সরকার। বলা যায় রাজ্যের কাজে নজরদারি শুরুর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এমনটাই সূত্রের খবর।

প্রসঙ্গত, সীমান্ত এলাকায় কীভাবে জনসংখ্যার ধর্মীয় অনুপাত বদলে যাচ্ছে, এবার থেকে নিয়মিত সেই রিপোর্ট নেবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এখানেই শেষ নয়। সীমান্তবর্তী এলাকায় আধার, ভোটার এবং রেশন কার্ড নতুন করে ইস্যু হলে সেটা কারা পাচ্ছে, তার উপরও নজরদারি করতে নির্দেশ দেওয়া হয়েছে সীমান্ত সুরক্ষা বাহিনীগুলি এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে।

অভিযোগ, ভারত ও বাংলাদেশ সীমান্তের জনপদ ও জেলায় প্রধানত অনুপ্রবেশের ফলে সীমান্তবর্তী জেলা ও জনপদের জনসংখ্যার ধর্মীয় অনুপাত বদলাচ্ছে। পাশাপাশি অনুপ্রবেশকারীরা কীভাবে আধার, ভোটার ও রেশন কার্ড পেয়ে যাচ্ছে, তারই নজরদারি করবে কেন্দ্রীয় সরকার।

রাজ্যের অধিকারে কেন্দ্র হস্তক্ষেপ করছে। এতদিন এই অভিযোগ এনে বিজেপি বিরোধী দলের নেতৃত্বে থাকা রাজ্য সরকারগুলি একজোট হয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগেছিল। এবার কেন্দ্রের এই সিদ্ধান্তে বিরোধীরা কী করে সেদিকে লক্ষ্য সবার।

Related posts

Leave a Comment