33 C
Kolkata
August 12, 2026
রাজ্য

রাজ্যে স্ট্যাম্প ডিউটিতে ছাড়ের মেয়াদ আরও তিন মাস বাড়ল

সংবাদ কলকাতা: ২০২১ সালের জুলাই মাসে রাজ্য সরকার গ্রাম ও শহরাঞ্চলের জমি বাড়ি রেজিষ্ট্রেশনের জন্য স্ট্যাম্প ডিউটিতে ছাড় দেওয়ার কথা ঘোষণা করে। এবার সেই ছাড়ের মেয়াদ আরও তিন মাস বর্ধিত করল রাজ্য। আগামী ৩১ মার্চ পর্যন্ত এই সুবিধা ভোগ করবে রাজ্যবাসী।

সরকারের এই সিদ্ধান্ত রাজ্যের আবাসন শিল্পে গতি আনবে বলে মনে করেন অনেকে। গত ২০২০-২১ অর্থবর্ষে এই খাতে রাজস্ব আদায় হয়েছিল ৭৭৬ কোটি টাকা। ২০২১-২২ অর্থবর্ষে তা বেড়ে দাঁড়ায় ৭০৯৩ কোটি টাকা। যে ধারা বজায় থাকল চলতি অর্থবর্ষে। প্রথম ন’মাসেই রাজস্ব আদায় হয়েছে ৫০৩৫ কোটি টাকার বেশি। ধারণা, এই অর্থবর্ষের শেষে রাজ্য সরকারের রাজস্ব আদায় ৮০০০ কোটিতে পৌঁছবে। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সর্বভারতীয় আবাসন ক্রেডাইয়ের সভাপতি সুশীল মোহতা।

Related posts

Leave a Comment