31.6 C
Kolkata
June 28, 2026
কলকাতা

মহেশতলায় পানীয় জলের দাবিতে বিক্ষোভ

সংবাদ কলকাতা: পানীয় জল না পেয়ে চট্টা মহিষগোট লস্কর পাড়ার মোড়ে রাস্তায় বাঁশ বেঁধে হাতে ব্যানার, বালতি, ডাবর নিয়ে রাস্তা অবরোধ ও বিক্ষোভ স্থানীয়দের।

ঠাকুরপুকুরের মহেশতলা চট্টা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মহিষগৌট লস্কর পাড়ার বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘ ১০ বছর ধরে পানীয় জল থেকে বঞ্চিত এলাকার বাসিন্দারা। ভোটের সময় হলে নেতারা জল দেবার আশ্বাস দিলেও ভোট মিটে গেলে আর দেখা পাওয়া যায় না। নেতাদের আজ তাঁরা বাধ্য হয়ে রাস্তায় বাঁশ বেঁধে হাতে ব্যানার, ডাবর ও বালতি নিয়ে রাস্তা

অবরোধ করে বিক্ষোভ দেখায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কালীতলা আশুতি থানার পুলিশ। কিন্তু পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ দেখান স্থানীয়রা। প্রায় তিন ঘণ্টা অবরোধ চলার পর ঘটনাস্থলে এসে পৌঁছয় চট্টা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সৌবীর সাফুই ও এলাকার সদস্য। এক মাসের মধ্যে পানীয় জল পাবার আশ্বাস দিলে স্থানীয়রা অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।

Related posts

Leave a Comment