29 C
Kolkata
September 19, 2026
জেলা

ময়নাগুড়িতে সাংবাদিকদের বস্ত্র বিতরণ অনুষ্ঠান

ময়নাগুড়ি, ২৬ সেপ্টেম্বর: দুঃস্থ মহিলাদের নতুন বস্ত্রবিতরণ। মহালয়ার পুণ্যলগ্নে এই উদ্যোগ নিয়েছেন ময়নাগুড়ির সাংবাদিকরা। গতকাল ময়নাগুড়ির ট্রাফিক মোড় সংলগ্ন এলাকায় এই কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়। এদিন প্রায় ২০০ কাপড় দুস্থ মহিলাদের হাতে তুলে দেওয়া হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ময়নাগুড়ি থানার আইসি তমাল দাস, ময়নাগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান মনোজ রায়, কাউন্সিলর ঝুলন সান্যাল, গোবিন্দ পাল, তুহিন কান্তি চৌধুরী, বিশিষ্ট সমাজসেবী জ্যোতিরাম রায় সহ ময়নাগুড়ির প্রায় সমস্ত সাংবাদিকরা।
উল্লেখ্য, প্রথা মেনে দীর্ঘদিন ধরেই ময়নাগুড়ির সাংবাদিকবৃন্দের পক্ষ থেকে এই কর্মসূচি গ্রহণ করা হয়। প্রতিবছরের ন্যায় এবছরও দুঃস্থ মায়েদের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে এই কর্মসূচি নেওয়া হয়েছে বলে ময়নাগুড়ি সাংবাদিকবৃন্দের পক্ষ থেকে জানা গিয়েছে।

Related posts

Leave a Comment