26.5 C
Kolkata
August 6, 2026
রাজ্য

দল বিরোধী কাজ করলে দল থেকে বের করে দেওয়ার হুমকি শুভেন্দুর

নন্দীগ্রাম, ১৪ জুলাই: রাজ্যে আপাতত শেষ হয়েছে পঞ্চায়েত ভোট। নন্দীগ্রামের সিংহভাগ পঞ্চায়েত বিজেপির দখলে। এক কথায় শুভেন্দু অধিকারী তার নিজের গড়ে বিজেপির জয়ের ধারা বজায় রেখেছেন। এই অবস্থায় বৃহস্পতিবার এক দলীয় বৈঠক করে তিনি কর্মীদের বলেন বিজেপি জিতলেও কোন রকম বিজয় মিছিল করবে না। যদি এর অন্যথা হয় তাহলে তাকে পার্টি তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। এছাড়াও কোন বিজেপি কর্মী যদি হিংসার সাথে যুক্ত থাকে তাহলে দল তাকে রেয়াত করবে না। কারণ বিজেপি তৃণমূলের মত অসভ্য দল নয়। ইতিমধ্যে তাঁর কাছে খবর এসেছে নন্দীগ্রামের কোন এক জায়গায় বিজেপি কর্মীরা হিংসায় জড়িয়ে পড়েছে। তাদের কে সতর্ক করতে গিয়ে প্রতিটি কর্মীকে এমনই কড়া ভাষায় সাবধান করেন বিরোধী দলনেতা।

Related posts

Leave a Comment