July 20, 2026
রাজ্য

পঞ্চায়েত প্রধানদের সইয়ের ক্ষমতা প্রত্যাহারের পথে সরকার, বিধানসভায় নতুন বিলের ঘোষণা

সংবাদ কলকাতা — রাজ্যের পঞ্চায়েত ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তনের উদ্যোগ নিল সরকার। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh) বিধানসভায় ঘোষণা করেছেন, নতুন আইনের মাধ্যমে পঞ্চায়েত প্রধানদের (Panchayat Pradhan) ‘সিগনেটরি অথরিটি’ হিসেবে নথিতে সই ও অনুমোদনের ক্ষমতা প্রত্যাহার করা হবে। সেই দায়িত্ব দেওয়া হবে সরকারি আধিকারিকদের (Government Officials) হাতে।

পঞ্চায়েত বাজেটের জবাবি ভাষণে মন্ত্রী জানান, আগামী দু’সপ্তাহের মধ্যেই এ সংক্রান্ত বিল (Panchayat Amendment Bill) বিধানসভায় আনা হবে। তাঁর দাবি, বহু পঞ্চায়েতে প্রধান ও উপপ্রধান নিয়মিত দপ্তরে না আসায় উন্নয়নমূলক কাজ এবং প্রশাসনিক পরিষেবা ব্যাহত হচ্ছে। সেই সমস্যা দূর করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিরোধী বিধায়কদের প্রশ্নের জবাবে দিলীপ ঘোষ বলেন, নির্বাচিত প্রতিনিধিদের দায়িত্ব মানুষের পরিষেবা নিশ্চিত করা। তিনি বলেন, ‘কাজ করুন, না হলে পদত্যাগ করুন। মানুষের স্বার্থে প্রশাসনিক কাজ বন্ধ থাকতে পারে না।’ তাঁর দাবি, প্রায় দুই হাজার পঞ্চায়েত প্রধান দীর্ঘদিন দপ্তরে অনুপস্থিত থাকায় বহু প্রকল্পের কাজ আটকে রয়েছে।

মন্ত্রী আরও বলেন, নতুন আইন কার্যকর হলে সরকারি আধিকারিকরা সরাসরি প্রয়োজনীয় অনুমোদনের দায়িত্ব পালন করবেন। এর ফলে গ্রামাঞ্চলের উন্নয়নমূলক প্রকল্প দ্রুত বাস্তবায়িত হবে এবং সাধারণ মানুষও সময়মতো সরকারি পরিষেবা পাবেন।

Related posts

Leave a Comment