September 24, 2026
রাজ্য

এসএসকেএমে ভুয়ো ওপিডি টিকিট, গ্রেপ্তার ৩

সংবাদ কলকাতা: এসএসকেএম হাসপাতালে অনলাইনে ওপিডির টিকিট করে দেওয়ার নাম করে রোগীদের সঙ্গে প্রতারণা এবং টিকিট নিয়ে দালালচক্র চালানোর অভিযোগে তিন জনকে গ্রেপ্তার করল ভবানীপুর থানার পুলিশ। ধৃতদের মধ্যে দু’জন হাওড়ার বাসিন্দা। তৃতীয় অভিযুক্ত হাসপাতালের বাইরে জেরক্সের দোকান চালান বলে জানা গিয়েছে।

এসএসকেএম হাসপাতালে ওপিডির টিকিটের অনলাইন ব্যবস্থা চালু হওয়ার পর রোগীদের আর দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হয় না। তবে বয়স্ক এবং স্মার্টফোন ব্যবহারে অনভ্যস্ত অনেক রোগী এখনও অনলাইনে টিকিট কাটতে সমস্যায় পড়েন। অভিযোগ, সেই সুযোগকেই কাজে লাগিয়ে রোগীদের নিশানা করছিল এই চক্র।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, হাওড়ার দুই অভিযুক্ত হাসপাতালের আশপাশে ঘোরাফেরা করতেন। অনলাইনে ওপিডির টিকিট কাটতে না-পারা রোগীদের সঙ্গে তাঁরা যোগাযোগ করতেন বলে অভিযোগ। এরপর টিকিট করে দেওয়ার আশ্বাস দিয়ে তাঁদের হাসপাতালের বাইরের একটি জেরক্সের দোকানে নিয়ে যাওয়া হত।


সেখান থেকেই রোগীদের জন্য ভুয়ো ওপিডি টিকিট তৈরি করে দেওয়া হত বলে অভিযোগ। এর বিনিময়ে রোগীদের কাছ থেকে টাকা নেওয়া হত। অর্থাৎ অনলাইনে বিনামূল্যে বা নির্ধারিত নিয়মে পাওয়া পরিষেবার নাম করে অতিরিক্ত টাকা নেওয়ার পাশাপাশি রোগীদের হাতে ভুয়ো নথি তুলে দেওয়ার অভিযোগ উঠেছে ধৃতদের বিরুদ্ধে।

বুধবার এই চক্রে জড়িত থাকার অভিযোগে তিন জনকে গ্রেপ্তার করে ভবানীপুর থানার পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সঙ্গে আরও কেউ যুক্ত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। হাসপাতাল চত্বরে এই ধরনের দালালচক্র কত দিন ধরে সক্রিয় এবং কত জন রোগী তাদের প্রতারণার শিকার হয়েছেন, তা-ও তদন্ত করে দেখছে পুলিশ।

এসএসকেএম হাসপাতালে দালালচক্রের অভিযোগ অবশ্য নতুন নয়। এর আগে রোগী ভর্তি করিয়ে দেওয়া, বেডের ব্যবস্থা করা বা বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করিয়ে দেওয়ার নামে রোগীর পরিজনদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ সামনে এসেছে।


চলতি বছরেই এক রোগীকে হাসপাতালে ভর্তি করিয়ে দেওয়া এবং তাঁর বিভিন্ন শারীরিক পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে পরিজনদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল ভবানীপুর থানার পুলিশ।

এ বার সেই তালিকায় যুক্ত হল ওপিডির অনলাইন টিকিট। হাসপাতালের পরিষেবা ব্যবস্থাকে ঘিরে দালালচক্রের অভিযোগ ফের সামনে আসায় রোগী ও তাঁদের পরিজনদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে অনলাইন ব্যবস্থায় সমস্যায়

Related posts

Leave a Comment