30.3 C
Kolkata
June 20, 2026
রাজ্য

শিলিগুড়ি পুরনিগমে জলপ্রকল্প নিয়ে উচ্চপর্যায়ে বৈঠক করলেন মেয়র গৌতম দেব

শনিবার শিলিগুড়ি পুরনিগমে জল প্রকল্প নিয়ে উচ্চ পর্যায়ে আধিকারিকদের নিয়ে বৈঠক করলেন মেয়র গৌতম দেব। এই বৈঠকে উপস্থিত ছিলেন AMRUT 2.0 প্রকল্পের স্টেট মিশন ডিরেক্টর বৈদি নারায়ন কর,অ্যাডিশনাল এসএমডি রনজয় চক্রবর্তী, চিফ ইঞ্জিনিয়ার পার্থ প্রতিম কর সহ অন্যান্য ইঞ্জিনিয়ারা।
বৈঠক শেষে মেয়র গৌতম দেব সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন আজকে জল প্রকল্প নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক হল। বৈঠকে রাজ্যের উচ্চ আধিকারিকরা ছিলেন। পানীয় জলের প্রকল্প নেওয়া হয়েছে তা দ্রুত বাস্তবায়নের পথে রয়েছে। তিনি আরও বলেন পূর্বাঞ্চল উন্নয়ন পর্ষদ, রাজ্য সরকার এবং শিলিগুড়ি পুরনিগম একযোগে কাজ করছে।

ইতিমধ্যেই বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং দ্রুততার সঙ্গে কাজ এগোচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে শহরের বিভিন্ন ওয়ার্ডে জলসংকট দূর করে স্থায়ী ও আধুনিক পানীয় জল সরবরাহ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে। এর পাশাপাশি তিনি আরো বলেন শিলিগুড়ির নাগরিকদের আর জল নিয়ে চিন্তা করতে হবে না। উন্নত পরিষেবা নিশ্চিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

Related posts

Leave a Comment