গ্লোবাল তারকা প্রিয়াঙ্কা চোপড়া প্রায়ই তাঁর কন্যা মালতি মারির সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলো অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন।
এবার তিনি শেয়ার করেছেন এক অত্যন্ত আদুরে ভিডিও, যেখানে দেখা যাচ্ছে গাড়িতে বসে বাবার গান উপভোগ করছে ছোট্ট মালতি।কার রাইডের সময় নিক জোনাসের গান চলাকালীন জানালার বাইরের দৃশ্য দেখতে দেখতে মালতিকে গুনগুন করে গানের সুরে সুর মেলাতেও দেখা যায়।
তাঁর মিষ্টি কণ্ঠে সেই মুহূর্তটি আরও হৃদয়ছোঁয়া হয়ে ওঠে।ইনস্টাগ্রাম স্টোরিতে ভিডিওটি শেয়ার করে প্রিয়াঙ্কা লিখেছেন “#Handprints” এবং নিক জোনাসকে ট্যাগ করেছেন। এই ছোট্ট পারিবারিক মুহূর্ত ইতিমধ্যেই নেটদুনিয়ায় ভালোবাসা কুড়িয়েছে।
