সিডনি, ১৪ ডিসেম্বর: সিডনির বন্ডি বিচে ঘটে যাওয়া ভয়াবহ সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি নিহতদের পরিবার ও আহতদের প্রতি সমবেদনা জানান এবং এই কঠিন সময়ে অস্ট্রেলিয়ার জনগণের পাশে থাকার বার্তা দেন।
প্রধানমন্ত্রী বলেন, এই ধরনের সহিংসতা মানবতার বিরুদ্ধে এবং বিশ্বের শান্তি ও নিরাপত্তার জন্য এক গুরুতর হুমকি। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন, সন্ত্রাস ও জঙ্গি কার্যকলাপের বিরুদ্ধে একযোগে কঠোর অবস্থান নেওয়া হোক।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ভারত সন্ত্রাসের যে কোনও রূপের বিরুদ্ধে দৃঢ় অবস্থান রাখে এবং এই ঘটনায় অস্ট্রেলিয়া সরকারের সঙ্গে সম্পূর্ণ সমন্বয় করবে। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, বন্ডি বিচে এ হামলায় একাধিক মানুষ নিহত এবং আহত হয়েছেন। ঘটনায় বিশ্বজুড়ে শোক ও নিন্দার প্রকাশ করা হয়েছে।
