29 C
Kolkata
April 21, 2026
রাজ্য

কপ্টারে চড়ে জেলায় জেলায় ভোট প্রস্তুতি খতিয়ে দেখছেন মুখ্য নির্বাচনী আধিকারিক

ভোটের আগে তৎপরতা বাড়াতে আকাশপথে জেলায় জেলায় ঘুরছেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল (Manoj Agarwal)। দ্রুত সফর সারতে তিনি ব্যবহার করছেন ভারতীয় বায়ুসেনা (IAF)-র কপ্টার।

সোমবার উত্তরবঙ্গের তিনটি জেলায় সফর করার পর মঙ্গলবারও তিনি একাধিক জেলায় পৌঁছন। জানা গিয়েছে, এই কপ্টার সফরের মাধ্যমে তিনি অল্প সময়ে বেশি সংখ্যক জেলা পরিদর্শন করতে পারছেন। কপ্টার চালাচ্ছেন উইং কম্যান্ডার প্রদীপ এ হরিহরণ (Wing Commander Pradeep A Hariharan)।

এর আগে মুখ্য নির্বাচনী আধিকারিকরা কপ্টার ব্যবহার করলেও তা মূলত দুর্গম এলাকায় সীমাবদ্ধ ছিল। কিন্তু মনোজ আগরওয়ালের ক্ষেত্রে প্রায় সব জায়গাতেই কপ্টার ব্যবহার করা হচ্ছে। এতে সময় সাশ্রয় হচ্ছে এবং সেই সময় প্রশাসনিক বৈঠকে কাজে লাগানো হচ্ছে বলে জানা গিয়েছে।

মঙ্গলবার কোচবিহার (Cooch Behar) থেকে পশ্চিম মেদিনীপুর (West Medinipur)-এ পৌঁছে সিপাইবাজার এলাকায় বুথ পরিদর্শন করেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন জেলাশাসক বিজিন কৃষ্ণ (Bijin Krishna) এবং পুলিশ সুপার পাপিয়া সুলতানা (Papiya Sultana)। ভোট প্রস্তুতি নিয়ে তাঁদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন মুখ্য নির্বাচনী আধিকারিক।

কমিশন সূত্রে ইঙ্গিত, আগামী দিনেও এই ধরনের সফর চলবে। বুধবার আরও কয়েকটি জেলায় যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে ভোটের আগে প্রশাসনের প্রস্তুতি আরও জোরদার হচ্ছে বলেই মনে করা হচ্ছে।

Related posts

Leave a Comment