July 22, 2026
রাজ্য

লোকসভা থেকে সাসপেন্ড কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আচরণ নিয়ে বিস্ফোরক অভিযোগ শতাব্দী রায়ের

সংবাদ কলকাতা— লোকসভার বাদল অধিবেশন থেকে সাসপেন্ড করা হয়েছে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে (Kalyan Banerjee)। মহিলা সাংসদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে তাঁর বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ঘটনার পর কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আচরণ নিয়ে প্রকাশ্যে তীব্র সমালোচনা করলেন এনসিপিআই (NCPI) সাংসদ শতাব্দী রায় (Satabdi Roy)। তাঁর দাবি, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দুর্ব্যবহার এবং অশালীন ভাষা ব্যবহারের অভিযোগ নতুন নয়।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে শতাব্দী রায় বলেন, ‘কল্যাণদা এটা সবসময়ই করেন। সবার সঙ্গে খারাপ ব্যবহার করেন। মহিলাদের গালাগালি দেন। এমন ভাষা ব্যবহার করেন, যা কোনও ভদ্রলোকের মুখে মানায় না।’তিনি আরও দাবি করেন, এই আচরণ নিয়ে অতীতেও একাধিকবার দলীয় নেতৃত্বের কাছে অভিযোগ জানানো হ

রই বলা হয়েছিল, ছেড়ে দাও, আর হবে না। সেই কারণেই ওঁর সাহস আরও বেড়েছে। উনি ভাবতে শুরু করেছেন সবাই ওঁর অধীনস্থ। স্পিকারের কাছে অভিযোগ করার পর ব্যবস্থা নেওয়ায় তাঁকে ধন্যবাদ জানাই। আমার মতে, এটাই ওঁর প্রাপ্য।’

ঘটনার বিবরণ দিতে গিয়ে শতাব্দী রায় বলেন, লোকসভায় মহিলা সাংসদ মিতালী বাগের (Mitali Bag) সঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায় দুর্ব্যবহার করছিলেন। দীর্ঘক্ষণ সবাই বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও পরে একাধিক সাংসদ প্রতিবাদ জানান। এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

তিনি আরও অভিযোগ করেন, অতীতেও দলের অন্দরে একই ধরনের ঘটনা ঘটেছে। একসময় তৃণমূল কংগ্রেসে (Trinamool Congress) একসঙ্গে থাকার সময় কাকলি ঘোষ দস্তিদারের (Kakoli Ghosh Dastidar) সঙ্গেও কল্যাণ বন্দ্যোপাধ্যায় অশালীন আচরণ করেছিলেন বলে দাবি করেন শতাব্দী। তাঁর কথায়, সেই সময় বিষয়টি দলীয় নেতৃত্বকে জানানো হয়েছিল। পরে দলের ভাবমূর্তি রক্ষার স্বার্থে কেন্দ্রীয় হলে একসঙ্গে বসা বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছিল।

শতাব্দী রায় আরও বলেন, শুধু একটি বা দুটি ঘটনা নয়, বিভিন্ন দলের বহু সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আচরণে বিরক্ত ছিলেন। তাঁর দাবি, একাধিক সাংসদের কাছে এই ধরনের আচরণের রেকর্ডিংও রয়েছে। এমনকি যাঁরা বাংলা ভাষা বোঝেন না, তাঁরাও ওই ঘটনার পর বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন।

লোকসভা থেকে সাসপেন্ড হওয়ার ঘটনায় এখনও পর্যন্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে বিস্তারিত প্রতিক্রিয়া প্রকাশ্যে আসেনি।

Related posts

Leave a Comment