25 C
Kolkata
May 6, 2026
টিভি-ও-সিনেমা

সলমনকে ‘দুষ্কৃতী’ আখ্যা, ফের বিস্ফোরক মন্তব্য পরিচালক অভিনব কাশ্যপের

‘দবং’-এর পরিচালক অভিনব কাশ্যপ ফের সলমন খান ও তাঁর পরিবারকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন। অনুরাগ কাশ্যপের ভাই অভিনবের প্রথম ছবি ‘দবং’ (সলমন খান ও সোনাক্ষী সিন্‌হা অভিনীত) বক্স অফিসে বিপুল সাফল্য পেলেও পরিচালকের অভিজ্ঞতা একেবারেই সুখকর হয়নি বলে দাবি।

এক সাক্ষাৎকারে অভিনব জানান, সলমন ‘ওয়ান্টেড’ ও ‘তেরে নাম’-এর মতো সিনেমায় অভিনয় করার পর থেকেই যেন রাস্তাঘাটের ‘চ্যাংড়া’ ছেলেদের মতো আচরণ করতে শুরু করেন। তাঁর কথায়, “যারা রাস্তায় মেয়েদের সঙ্গে অসভ্যতা করে, সলমনকে তখন তাঁদের মতোই মনে হত। ২০০৮ সালে আমি যখন ছবির চুক্তি সই করি, তখন থেকেই এই মনোভাব তৈরি হয়।”পরিচালকের দাবি, প্রথমে তিনি ‘দবং’-এর মুখ্য চরিত্রে আরবাজ খানকে প্রস্তাব দেন।

আরবাজ নাকি আগ্রহীও ছিলেন, কিন্তু পরে প্রযোজনার দায়িত্ব নেন। এমনকি অভিনেতা-অভিনেত্রী নির্বাচনের ক্ষেত্রেও নাকি পরিচালকের ভূমিকা ছিল না। সিদ্ধান্ত নেওয়া হতো আলাদা ঘরে, তাঁকে কেবল জানানো হতো।সলমন ও তাঁর পরিবার সম্পর্কে কড়া ভাষায় অভিনব বলেন,

“ওরা আর পাঁচটা সাধারণ মানুষের মতো নয়। ওরা দুষ্কৃতী, আর সেটা প্রমাণিত। সলমন তো জামিনে মুক্ত। একজন দুষ্কৃতী সারাজীবন দুষ্কৃতীই থাকে।”

Related posts

Leave a Comment