26 C
Kolkata
September 20, 2026
রাজ্য

ক্যানেলের জলে ভাসছে মহিলার মৃতদেহ, চাঞ্চল্য নন্দীগ্রামে

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে প্রাত ভ্রমণে বেরিয়ে নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের মঙ্গলচকে হিজলি টাইডেল ক্যানেলের ১১ ফোকার এর কাছে মহিলার মৃতদেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা।

মহিলার মৃতদেহ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেন। মৃতদেহ উদ্ধারের কাজে ঘটনাস্থলে পৌঁছায় নন্দীগ্রাম থানার পুলিশ।
ঘটনা জানাজানি হতেই ভিড়জমান বহু মানুষ।

সাত সকালের নন্দীগ্রামে এই ঘটনায় এলাকাবাসীদের মধ্যে বিভিন্ন প্রশ্ন সহ চাঞ্চল্য ছড়িয়েছে।
যদিও মৃত মহিলার পরিচয় পাওয়া যায়নি।

Related posts

Leave a Comment