November 23, 2026
রাজ্য

মিঠুনকে ডি লিট দিচ্ছে বর্ধমান বিশ্ববিদ্যালয়

নিজস্ব সংবাদদাতা, বর্ধমান— আগামী ৯ ডিসেম্বর বুধবার অনুষ্ঠিত হতে চলেছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ৪০তম সমাবর্তন অনুষ্ঠান। এবারের সমাবর্তনে সাম্মানিক ডি লিট সম্মানে ভূষিত করা হবে অভিনেতা মিঠুন চক্রবর্তীকে। পাশাপাশি বিজ্ঞান ও গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ডি এসসি সম্মান দেওয়া হবে দুই বিশিষ্ট বিজ্ঞানী তথা অধ্যাপক জি পার্থসারথি এবং ভূপেন্দ্রনাথ গোস্বামীকে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, এই তিন বিশিষ্ট ব্যক্তিকে সম্মান জানানোর প্রস্তাবে ইতিমধ্যেই অনুমোদন দিয়েছেন রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়ের আচার্য আরএন রবি। গত ১৭ নভেম্বর রাজভবনের সচিবালয় থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শঙ্কর কুমার নাথের কাছে অনুমোদন সংক্রান্ত চিঠি এসে পৌঁছেছে। ফলে এবারের সমাবর্তনে বিশেষ আকর্ষণ হতে চলেছে এই সম্মাননা প্রদান পর্ব।

বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ৪০তম সমাবর্তনে সাম্মানিক ডি লিট সম্মান পাচ্ছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। বিজ্ঞানী জি পার্থসারথি ও ভূপেন্দ্রনাথ গোস্বামী পাবেন ডি এসসি সম্মান।


বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, গোলাপবাগ ক্যাম্পাসের অডিটোরিয়ামে সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ইতিমধ্যেই অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। ওই দিন স্নাতক, স্নাতকোত্তর এবং গবেষণারত পড়ুয়াদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হবে। পাশাপাশি নিজ নিজ ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তিন বিশিষ্ট ব্যক্তিকে সাম্মানিক ডিগ্রি প্রদান করা হবে।

অভিনেতা মিঠুন চক্রবর্তীকে ডি লিট সম্মান দেওয়ার সিদ্ধান্ত ঘিরে ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয় মহলে আগ্রহ তৈরি হয়েছে। অন্যদিকে, বিজ্ঞান ও গবেষণার ক্ষেত্রে অবদানের জন্য জি পার্থসারথি এবং ভূপেন্দ্রনাথ গোস্বামীকে ডি এসসি সম্মানে ভূষিত করার সিদ্ধান্তও এবারের সমাবর্তনকে বিশেষ তাৎপর্য দিয়েছে। সব মিলিয়ে ৪০তম সমাবর্তন ঘিরে প্রস্তুতি এখন তুঙ্গে।

Related posts

Leave a Comment