31 C
Kolkata
October 22, 2026
কলকাতা

বিসর্জনের প্রস্তুতি খতিয়ে দেখতে ঘাটে ক্রীড়ামন্ত্রী

সংবাদ কলকাতা: বিজয়া দশমীর সন্ধ্যায় দুর্গাপ্রতিমা নিরঞ্জনের ব্যবস্থা সরেজমিনে খতিয়ে দেখতে কলকাতার বিভিন্ন ঘাট পরিদর্শন করলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ডা. ইন্দ্রনীল খাঁ। বিসর্জনকে কেন্দ্র করে ঘাটগুলিতে প্রয়োজনীয় আয়োজন ও ব্যবস্থাপনা খতিয়ে দেখেন তিনি। উৎসবের শেষ পর্বে যাতে নিরঞ্জন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সেই প্রস্তুতি পরিদর্শনই ছিল তাঁর এই কর্মসূচির মূল উদ্দেশ্য।

Related posts

Leave a Comment