সংবাদ কলকাতা: প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে বেরোনোর সময় তাঁকে ঘিরে এক মহিলার সঙ্গে উত্তপ্ত বচসার ঘটনা ঘটেছে। পুলিশ সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, অনসূয়া সাহা নামে এক মহিলা ওই সময় প্রাক্তন মুখ্যমন্ত্রীর মুখোমুখি হন। এরপর দু’জনের মধ্যে বচসা শুরু হয়। ঘটনাস্থলে কর্তব্যরত পুলিশকর্মীরা ওই মহিলাকে আটক করেন।
এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের সদস্যদের তরফে অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে।
সংবাদ কলকাতা: প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে বেরোনোর সময় তাঁকে ঘিরে এক মহিলার সঙ্গে উত্তপ্ত বচসার ঘটনা ঘটেছে। পুলিশ সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, অনসূয়া সাহা নামে এক মহিলা ওই সময় প্রাক্তন মুখ্যমন্ত্রীর মুখোমুখি হন। এরপর দু’জনের মধ্যে বচসা শুরু হয়। ঘটনাস্থলে কর্তব্যরত পুলিশকর্মীরা ওই মহিলাকে আটক করেন।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অনসূয়া সাহার বয়স ৩৮ বছর। তিনি কলকাতা পুলিশের একজন মহিলা সিভিক ভলান্টিয়ার। তাঁর কর্মস্থল হিসেবে ওয়েস্ট পোর্ট থানার উল্লেখ রয়েছে। নথিতে তাঁর বাবার নাম অজিত কুমার সাহা এবং ঠিকানা হিসেবে নিউ আলিপুর থানা এলাকার এস এন রায় রোডের উল্লেখ করা হয়েছে।
পুলিশের নথিতে আরও উল্লেখ রয়েছে, ২০১১ সালের ২৬ নভেম্বর তাঁর পোস্টিং হয়েছিল। ২০২৫ সালের ২ নভেম্বর তাঁর অনুপস্থিতির বিষয়েও একটি নথিভুক্তি রয়েছে বলে জানানো হয়েছে।
তবে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ঠিক কী কারণে বচসা শুরু হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনও সামনে আসেনি। ঘটনার পূর্ণ বিবরণ এবং অভিযোগের প্রকৃতি সম্পর্কে আরও তথ্যের অপেক্ষা রয়েছে।
previous post
next post