August 25, 2026
খেলা

নাইটক্লাব-কাণ্ডে তদন্ত, পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে নেই ব্রাইডন কার্স

পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের আগে ইংল্যান্ড দলে বড় পরিবর্তন। ডার্বির একটি নাইটক্লাবের ঘটনাকে কেন্দ্র করে তদন্ত শুরু হওয়ায় দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন ইংল্যান্ডের পেসার ব্রাইডন কার্স। তাঁর পরিবর্তে দলে জায়গা পেয়েছেন সনি বেকার।

রহামের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলতে গিয়ে শনিবার রাতে ডার্বির একটি নাইটক্লাবে গিয়েছিলেন কার্স। ডার্বিশায়ারের বিরুদ্ধে ডারহামের জয়ের পর ওই ঘটনা ঘটে। পরে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিয়োয় তাঁকে পুলিশের ঘেরাটোপে দেখা যায়। কিছু ফুটেজে কার্সকে হাতকড়া পরানো অবস্থাতেও দেখা গিয়েছে। তবে তাঁকে কোনও অভিযোগে চার্জ করা হয়নি এবং পরে ছেড়ে দেওয়া হয়|

ঘটনার পর ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড বিষয়টি স্বাধীন ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার কাছে পাঠায়। Cricket Regulator জানিয়েছে, শনিবার রাতের ঘটনা নিয়ে তদন্ত করা হবে।

তদন্ত শেষ না হওয়া এবং পুরো বিষয়টি পরিষ্কার না হওয়া পর্যন্ত কার্স ইংল্যান্ডের হয়ে দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন না।কার্সের বদলে দলে সনি বেকার কার্সকে সরিয়ে তাঁর জায়গায় ইংল্যান্ডের টেস্ট স্কোয়াডে নেওয়া হয়েছে সনি বেকারকে। লর্ডসে ২৭ অগস্ট থেকে শুরু হবে পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট। বেকার এর আগে ইংল্যান্ডের হয়ে টেস্ট ক্রিকেটে অভিষেক করেছেন।

কার্স প্রথম টেস্টে খেলেননি। পাকিস্তানের বিরুদ্ধে হেডিংলেতে ইংল্যান্ডের বড় জয়ের পর তাঁকে ডারহামের হয়ে কাউন্টি ম্যাচ খেলার জন্য ছেড়ে দেওয়া হয়েছিল। সেই ম্যাচের পরই নাইটক্লাবের ঘটনাটি সামনে আসে।

পুলিশের হাতে আটক, তবে মামলা হয়নিডার্বিশায়ার পুলিশের বক্তব্য অনুযায়ী, শনিবার রাতে ডার্বি শহরের কেন্দ্রে তিরিশের কোঠার এক ব্যক্তিকে মদ্যপ অবস্থায় বিশৃঙ্খলা করার সন্দেহে আটক করা হয়েছিল। পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়। কার্সের বিরুদ্ধে কোনও ফৌজদারি অভিযোগ দায়ের করা হয়েছে বলে এখনও জানা যায়নি।


ঘটনার সময় কার্স ইংল্যান্ডের সরকারি দায়িত্বে ছিলেন না। তিনি ডারহামের হয়ে খেলছিলেন। তবে তিনি ইংল্যান্ডের কেন্দ্রীয় চুক্তিবদ্ধ ক্রিকেটার হওয়ায় বিষয়টি ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার তদন্তের আওতায় এসেছে।ইংল্যান্ড ক্রিকেটে ফের মাঠের বাইরের বিতর্ক| কার্সকে ঘিরে এই ঘটনা ইংল্যান্ড ক্রিকেটে খেলোয়াড়দের মাঠের বাইরের আচরণ নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। গত কয়েক মাসে একাধিক ইংরেজ ক্রিকেটারকে ঘিরে রাতের পার্টি, নাইটক্লাব এবং দলের নিয়ম ভাঙার অভিযোগ সামনে এসেছে।

এরই মধ্যে নতুন টেস্ট অধিনায়ক জো রুট দলের খেলোয়াড়দের দায়িত্বশীল আচরণের উপর জোর দিয়েছিলেন। কার্সকে ঘিরে তদন্ত সেই আবহেই ইংল্যান্ড শিবিরে নতুন অস্বস্তি তৈরি করেছে।

প্রথম টেস্টে বড় জয় ইংল্যান্ডের

তিন ম্যাচের সিরিজে বর্তমানে ১-০ এগিয়ে রয়েছে ইংল্যান্ড। হেডিংলেতে প্রথম টেস্টে পাকিস্তানকে ইনিংস ও ১০৩ রানে হারিয়েছিল তারা। এবার লর্ডসে দ্বিতীয় টেস্ট জিতে সিরিজের ব্যবধান বাড়াতে চাইবে ইংল্যান্ড।

Related posts

Leave a Comment