28 C
Kolkata
August 13, 2026
টিভি-ও-সিনেমা

‘বার্বি ২’ কি তবে বন্ধের পথে? পারিশ্রমিকের টানাপড়েনে গ্রেটা গারউইগ-মার্গট রবি-রায়ান গসলিংয়ের ছবির ভবিষ্যৎ অনিশ্চিত

২০২৩ সালে বক্স অফিসে ঝড় তুলেছিল গ্রেটা গারউইগ পরিচালিত ‘বার্বি’। বিশ্বজুড়ে প্রায় ১.৪ বিলিয়ন ডলারের ব্যবসা করা ছবিটির সিক্যুয়েল যে তৈরি হবে, তা অনেকটা নিশ্চিত বলেই মনে হয়েছিল। কিন্তু তিন বছর পরেও সেই ছবির কাজ এগোয়নি। বরং পারিশ্রমিক নিয়ে দীর্ঘ টানাপড়েনে ‘বার্বি ২’ এখন কার্যত অনিশ্চয়তার মুখে।

বির পরিচালক গ্রেটা গারউইগ, চিত্রনাট্যকার নোয়া বমব্যাক এবং তারকা মার্গট রবি ও রায়ান গসলিং— সকলেই নতুন ছবির সঙ্গে যুক্ত হওয়ার জন্য আলোচনায় রয়েছেন। তাঁদের সঙ্গে চুক্তি চূড়ান্ত করতে এখনও সফল হয়নি ওয়ার্নার ব্রাদার্স। রিপোর্ট অনুযায়ী, গত তিন বছরে স্টুডিয়ো ছয়টিরও বেশি প্রস্তাব দিয়েছে, কিন্তু কোনওটিই গ্রহণ করা হয়নি|

সবচেয়ে বেশি নজর পড়েছে রায়ান গসলিংয়ের পারিশ্রমিকের দাবিতে। ‘কেন’ চরিত্রে ফেরার জন্য তিনি প্রায় ২ কোটি ডলার চাইছেন বলে রিপোর্ট। অন্য দিকে, মার্গট রবিও আগের ছবির তুলনায় আরও বড় পারিশ্রমিক এবং লাভের অংশ চাইছেন বলে জানা যাচ্ছে। গারউইগ ও বমব্যাকের ক্ষেত্রেও নতুন আর্থিক চুক্তি নিয়ে আলোচনা চলছে।

ওয়ার্নার ব্রাদার্সের পক্ষ থেকে অবশ্য বড় অঙ্কের প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। কিন্তু স্টুডিয়ো এবং তারকাদের চাহিদার মধ্যে এখনও বড় ব্যবধান রয়েছে। ফলে ‘বার্বি ২’-এর ভবিষ্যৎ নিয়ে হলিউডে উদ্বেগ বাড়ছে।

আরও গুরুত্বপূর্ণ বিষয় হল, ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে চুক্তি চূড়ান্ত না হলে বার্বি চরিত্রের স্বত্ব ম্যাটেলের কাছে ফিরে যেতে পারে। সে ক্ষেত্রে গারউইগ, রবি বা গসলিংকে ছাড়াই নতুন করে এই ফ্র্যাঞ্চাইজি তৈরির পথে হাঁটতে পারে ম্যাটেল।

গারউইগ এবং বমব্যাকের কাছে নাকি সিক্যুয়েলের একটি ধারণা ইতিমধ্যেই রয়েছে। তবে চুক্তি সই না হওয়া পর্যন্ত সেই গল্পের বিস্তারিত জানাতে তাঁরা রাজি নন। ফলে আপাতত ‘বার্বি ২’ তৈরি হবে কি না, তা নির্ভর করছে আগামী কয়েক মাসের আলোচনার উপর।

Related posts

Leave a Comment