July 18, 2026
রাজ্য

পুরুলিয়ায় তোলাবাজি-প্রতারণার অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা চন্দন সিংহ মল্ল

পুরুলিয়া: তোলাবাজি ও প্রতারণার অভিযোগে পুরুলিয়ায় ফের গ্রেফতার হলেন এক তৃণমূল নেতা। শুক্রবার সন্ধ্যায় বরাবাজারের তৃণমূল শ্রমিক ইউনিয়নের ব্লক সভাপতি চন্দন সিংহ মল্লকে গ্রেফতার করে পুলিশ। শনিবার তাঁকে আদালতে তোলা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কবীর সিংহ দেব নামে এক ব্যক্তি বরাবাজার থানায় চন্দনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তোলাবাজি, প্রতারণা-সহ একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের পরই তাঁকে গ্রেফতার করা হয়।

ধৃতকে জিজ্ঞাসাবাদ করে অভিযোগের বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। মামলার তদন্ত এখনও চলছে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে পুরুলিয়ায় একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। এর আগে জেলা পরিষদের সহকারী সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়, জেলা সংখ্যালঘু সেলের সভাপতি সাদ্দাম হোসেন আনসারি, জেলা যুব তৃণমূলের সভাপতি গৌরব সিংহ এবং তৃণমূল ঘনিষ্ঠ তুষার অবস্তীকেও বিভিন্ন অভিযোগে গ্রেফতার করেছিল পুলিশ।

Related posts

Leave a Comment