September 6, 2026
রাজ্য

পানিহাটির ১৫ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন অযত্নে পুকুর, ক্ষোভ স্থানীয়দের

পানিহাটি: পানিহাটি পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের একটি পুকুর দীর্ঘ কয়েক বছর ধরে পরিষ্কার না হওয়ায় ক্ষোভ বাড়ছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। অভিযোগ, পুকুরে আগাছা, আবর্জনা ও নোংরা জমে পরিবেশ দূষণের পাশাপাশি মশার উপদ্রবও বেড়েছে।

স্থানীয়দের দাবি, বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর এবং এলাকার ক্লাব কর্তৃপক্ষকে জানানো হলেও এখনও পর্যন্ত কোনও কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ফলে সমস্যার সমাধান না হওয়ায় বাসিন্দাদের মধ্যে অসন্তোষ বাড়ছে।

বাসিন্দাদের বক্তব্য, দ্রুত পুকুরটি পরিষ্কার করে নিয়মিত রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করা হোক। পাশাপাশি ভবিষ্যতে যাতে এমন পরিস্থিতি তৈরি না হয়, সে বিষয়েও পৌরসভার হস্তক্ষেপের দাবি জানিয়েছেন তাঁরা।

Related posts

Leave a Comment