30.3 C
Kolkata
June 16, 2026
জেলা

জাতীয় যোগাসন প্রতিযোগিতায় পাঁশকুড়ার সাফল্য, পদক জিতলেন ১৪ প্রতিযোগী

পাঁশকুড়া, ১৬ জুন: আন্তর্জাতিক যোগ দিবসের আগে জাতীয় স্তরের যোগাসন প্রতিযোগিতায় উল্লেখযোগ্য সাফল্য পেল পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার বিবেকানন্দ যোগ ট্রেনিং সেন্টার। শিলিগুড়িতে আয়োজিত ন্যাশনাল যোগাসন অ্যান্ড ডান্স স্পোর্টস প্রতিযোগিতায় অংশ নিয়ে ১৪ জন প্রতিযোগী বিভিন্ন বিভাগে পদক জিতে জেলার মুখ উজ্জ্বল করেছেন।

গত ১৩ ও ১৪ জুন ইউনাইটেড কাউন্সিল অফ মার্শাল আর্টস যোগা অ্যান্ড পোল স্পোর্টস ফেডারেশনের উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিবেকানন্দ যোগ ট্রেনিং সেন্টারের ১৮ জন প্রতিযোগী এতে অংশ নেন। তাঁদের মধ্যে ১৪ জন ট্র্যাডিশনাল ও আর্টিস্টিক যোগার বিভিন্ন বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেন।

অনূর্ধ্ব-৭ বিভাগে সৃজিতা নায়েক ট্র্যাডিশনাল যোগায় চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি আর্টিস্টিক যোগাতেও প্রথম স্থান অর্জন করেন। এছাড়া রিতিশা মণ্ডল, সোমা মণ্ডল এবং নেহা মাইতি নিজ নিজ বিভাগে প্রথম হয়েছেন। দ্বিতীয় স্থান অর্জন করেছেন কৃষ্ণা রাউত, অঙ্কিত বেরা, অদ্রিজা মাইতি, অনুপমা পাড়ই, প্রীতম পাত্র ও মনীষা দাস। তৃতীয় স্থান পেয়েছেন গোপীনাথ রাউত, বিশ্বজিৎ দাস, প্রান্তিক আদক এবং রূপসা সামন্ত।

প্রতিযোগিতায় সাফল্যের পর এবার লক্ষ্য আন্তর্জাতিক মঞ্চ। আয়োজক সংস্থার উদ্যোগে আগামী ডিসেম্বর মাসে অসমে অনুষ্ঠিত হতে চলা যোগা বিশ্বকাপে অংশ নেবেন বিবেকানন্দ যোগ ট্রেনিং সেন্টারের ১৮ জন প্রতিযোগী।

প্রশিক্ষক সৌমেন সাঁতরা জানান, প্রতিযোগিতায় কয়েক হাজার প্রতিযোগী অংশ নিয়েছিলেন। কঠিন লড়াইয়ের মধ্যেও তাঁদের ছাত্রছাত্রীরা সাফল্য অর্জন করেছে। অন্যদিকে প্রতিষ্ঠানের পরামর্শদাতা প্রশিক্ষক রণজয় দাস বলেন, দুই মেদিনীপুরের ১৭টি কেন্দ্রে সারা বছর যোগাসনের প্রশিক্ষণ দেওয়া হয় এবং এবারের সাফল্য আগামী দিনের জন্য বড় অনুপ্রেরণা।

Related posts

Leave a Comment