40.8 C
Kolkata
June 9, 2026
রাজ্য

কোটি টাকার তোলাবাজি ও খুনের হুমকির অভিযোগে গ্রেপ্তার বিধাননগরের চেয়ারম্যান সব্যসাচী দত্ত

বিধাননগর পুরসভার (Bidhannagar Municipal Corporation) চেয়ারম্যান সব্যসাচী দত্ত (Sabyasachi Dutta)-কে গ্রেপ্তার করল বিধাননগর উত্তর থানা (Bidhannagar North Police Station)। এক কোটি টাকা তোলাবাজি (Extortion), মানসিক নির্যাতন (Mental Harassment) এবং খুনের হুমকি (Death Threat) দেওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এই পদক্ষেপ করা হয়েছে।

অভিযোগকারী ব্যবসায়ী মধুসূদন চক্রবর্তীর (Madhusudan Chakraborty) দাবি, ২০১৮ সালে তাঁর কাছ থেকে নগদ এক কোটি টাকা নেওয়া হয়েছিল। পাশাপাশি দীর্ঘ দিন ধরে তাঁকে মানসিকভাবে হেনস্থা করা হয়েছে এবং প্রতিবাদ করলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে খবর, লিখিত অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু হয়। সোমবার রাতেই নিউটাউন (New Town)-এর একটি বহুতল আবাসনে অভিযান চালিয়ে সব্যসাচী দত্তকে আটক করা হয়। পরে গভীর রাতে তাঁকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করা হয়।

যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা। তাঁর দাবি, অভিযোগটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং প্রতিহিংসার অংশ। তিনি আরও দাবি করেছেন, অভিযোগকারী অতীতে বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়েছিলেন এবং সেই সময় তাঁর পরিবারের সদস্যরা তাঁর সাহায্য চেয়েছিলেন।

মঙ্গলবার সকালে মেডিকেল পরীক্ষার পর সব্যসাচী দত্তকে আদালতে পেশ করা হয়েছে। তদন্তের স্বার্থে পুলিশ হেফাজতের আবেদন জানানো হতে পারে বলে প্রশাসনিক সূত্রের খবর।

Related posts

Leave a Comment