May 15, 2026
দেশ

২১ জুন নীট ইউজি পরীক্ষা, ধর্মেন্দ্র প্রধানের বাড়ির বৈঠকে সিলমোহর

দিল্লি: কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan)-এর বাসভবনে গভীর রাতে হওয়া গুরুত্বপূর্ণ বৈঠকের পর নীট ইউজি-২০২৬ (NEET UG 2026) পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। আগামী ২১ জুন, ২০২৬ তারিখে দেশজুড়ে হবে মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা।

শিক্ষা মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, পরীক্ষাকে ঘিরে সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করতেই এই উচ্চ স্তরীয় বৈঠক ডাকা হয়েছিল। বৈঠকে উপস্থিত ছিলেন সচিব (Higher Education), সচিব (School Education), ডিজি (NTA), সিবিএসই (CBSE)-র সভাপতি, কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন (KVS) এবং নবোদয় বিদ্যালয় সমিতি (NVS)-র কমিশনার-সহ একাধিক শীর্ষ আধিকারিক।

বৈঠকে পরীক্ষার নিরাপত্তা, প্রশ্নপত্র সংরক্ষণ, পরীক্ষাকেন্দ্রের পরিকাঠামো, পরীক্ষার্থীদের যাতায়াত এবং নজরদারি ব্যবস্থার উপর বিস্তারিত আলোচনা হয়েছে। গত কয়েক বছরের অভিজ্ঞতা মাথায় রেখে এবার আরও কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা হয়েছে বলেও খবর।

শিক্ষা মন্ত্রক মনে করছে, আগেভাগে দিন ঘোষণা হওয়ায় পরীক্ষার্থীরা প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় পাবে। খুব দ্রুত অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করে আবেদন, সংশোধন এবং অ্যাডমিট কার্ড সংক্রান্ত পূর্ণাঙ্গ সূচি জানানো হবে।

Related posts

Leave a Comment