May 6, 2026
রাজ্য

ক্যানিং পশ্চিমে অশান্তি, ভাঙচুর ও পুলিশের গাড়িতে হামলা— আটক অন্তত ২০

নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে ফের অশান্তির খবর উঠে এল South 24 Parganas-এর ক্যানিং পশ্চিম বিধানসভা এলাকা থেকে। ভাঙচুর, তাণ্ডব এবং পুলিশের উপর হামলার অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা।

জানা গিয়েছে, ক্যানিং পশ্চিমের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের মাখালতলা এলাকায় হঠাৎ করেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ, দলবদল করা এক স্থানীয় নেত্রীর নেতৃত্বে এলাকায় ব্যাপক ভাঙচুর চালানো হয়। তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকদের বাড়িতেও হামলার অভিযোগ উঠেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তাঁদের উপরেও হামলা চালানো হয় বলে অভিযোগ। একাধিক পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে। এরপর পরিস্থিতি সামাল দিতে পুলিশ কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে তল্লাশি অভিযান শুরু করে।

এই ঘটনায় এখনও পর্যন্ত অন্তত ২০ জনকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে। এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে।

উল্লেখ্য, এর আগের দিনই নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত প্রধান সালাউদ্দিন সর্দারের দফতর থেকে বহু ধারালো অস্ত্র উদ্ধার হয়েছিল। প্রশাসনের অনুমান, দীর্ঘদিনের রাজনৈতিক বিবাদের জেরেই এই অশান্তির সূত্রপাত।

Related posts

Leave a Comment