অসমের মুখ্যমন্ত্রী Himanta Biswa Sarma-র স্ত্রীকে ঘিরে ওঠা তিনটি বিদেশি পাসপোর্টের অভিযোগে বড়সড় বিতর্কে জড়িয়ে পড়েছে কংগ্রেস। দলের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, তাঁর স্ত্রী Rinki Bhuyan Sarma-র কাছে মুসলিম দেশসহ মোট তিনটি পাসপোর্ট রয়েছে।
এই অভিযোগ সামনে আসার পরই আইনি পথে হাঁটেন রিঙ্কি ভূঁইয়া শর্মা। কংগ্রেস নেতা Pawan Khera, যিনি সাংবাদিক বৈঠকে এই দাবি করেছিলেন, তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
এদিকে, কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী Pabitra Margherita স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কংগ্রেসের দেখানো নথি সম্পূর্ণ “ভুয়ো এবং বানানো”।
তিনি বলেন, “কংগ্রেস এবং তাদের নেতা পবন খেরা ও রাজ্য সভাপতি Gaurav Gogoi কিছু পাসপোর্ট ও নথি দেখিয়েছিলেন, যা সম্পূর্ণ মিথ্যা।” বিদেশ মন্ত্রকের তরফে তদন্ত করে এই দাবিকে ভিত্তিহীন বলে জানানো হয়েছে।
জোরহাটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মার্গেরিটা আরও বলেন, কূটনৈতিক সূত্র এবং তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে যে এই অভিযোগের কোনও সত্যতা নেই।
অন্যদিকে, রাজনৈতিক উত্তেজনা আরও বাড়িয়ে অসম বিজেপি কংগ্রেস সভাপতি Mallikarjun Kharge-র বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছে।
নীলামবাজারে এক নির্বাচনী সভায় খাড়গের মন্তব্যকে “বিদ্বেষমূলক ভাষণ” বলে দাবি করেছে বিজেপি। এই অভিযোগে গুয়াহাটির একটি থানায় তাঁর বিরুদ্ধে এফআইআরও দায়ের করা হয়েছে।
অসম বিজেপির মুখপাত্র প্রাঞ্জল কলিতা অভিযোগ করেন, খাড়গের বক্তব্য হিন্দু ধর্ম ও সংস্কৃতিকে অপমান করেছে এবং ইচ্ছাকৃতভাবে অন্য ধর্মকে উঁচুতে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
