25 C
Kolkata
March 12, 2026
দেশ

দিল্লির উত্তম নগর বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, শত শত ঝুপড়ি ভস্মীভূত

দিল্লি: দিল্লির উত্তম নগর এলাকায় বুধবার রাতের দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আচমকাই একটি বড় ঝুপড়ি বস্তিতে আগুন লাগে এবং মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে, এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। দাউদাউ করে জ্বলতে থাকে একের পর এক ঝুপড়ি। প্রাথমিক তথ্য অনুযায়ী, প্রায় ৩০০ থেকে ৪০০টি ঝুপড়ি আগুনে ভস্মীভূত হয়েছে।

দমকল সূত্রে জানা গেছে, রাত প্রায় ১১টা ৫০ মিনিট নাগাদ আগুন লাগার খবর পৌঁছায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একাধিক ইঞ্জিন। মোট প্রায় ২৩টি দমকল ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

তবে কী কারণে এই ভয়াবহ আগুন লেগেছে, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ ও দমকল কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে, তবে দমকলকর্মীরা রাতভর আগুন নেভাতে চেষ্টা চালিয়েছেন।

Related posts

Leave a Comment