নয়াদিল্লিতে আয়োজিত এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬-এর ফাঁকে বৈঠক করলেন প্রধানমন্ত্রী Narendra Modi ও সুইস প্রেসিডেন্ট Guy Parmelin। আলোচনার কেন্দ্রে ছিল বাণিজ্য, বিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতা, বিশেষ করে ভারত-ইএফটিএ ট্রেড অ্যান্ড ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট (TEPA) কার্যকর হওয়ার পরবর্তী সম্ভাবনা।
দুই দেশের মধ্যে ভবিষ্যৎমুখী এআই অংশীদারিত্ব, প্রযুক্তিগত উদ্ভাবন ও কর্মসংস্থান বৃদ্ধির দিকেও জোর দেওয়া হয়। সুইজারল্যান্ড ২০২৭ সালে জেনেভায় পরবর্তী এআই সামিট আয়োজন করবে বলেও জানান পারমেলিন।
সামিটের মূল থিম ‘Welfare for all, happiness of all’— যেখানে মানুষ, পরিবেশ ও অগ্রগতিকে সামনে রেখে এআই-র দায়িত্বশীল ব্যবহারের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। বিভিন্ন দেশ থেকে শতাধিক রাষ্ট্রনেতা, মন্ত্রী, শিল্পপতি ও প্রযুক্তিবিদ এই সম্মেলনে অংশ নিয়েছেন।
