26.5 C
Kolkata
August 6, 2026
দেশ

সুপ্রিম কোর্ট মেট্রো স্টেশনে অত্যাধুনিক দিল্লি মেট্রো মিউজিয়াম উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা

নয়াদিল্লি, ১৭ ডিসেম্বর ২০২৫: দিল্লি মেট্রোর যাত্রাপথ, প্রযুক্তিগত উৎকর্ষ ও নগর পরিবহণে তার বৈপ্লবিক ভূমিকা তুলে ধরতে সুপ্রিম কোর্ট মেট্রো স্টেশনে অত্যাধুনিক দিল্লি মেট্রো মিউজিয়ামের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। এই মিউজিয়ামের মাধ্যমে রাজধানীর গণপরিবহণ ব্যবস্থার বিবর্তন ও ভবিষ্যৎ পরিকল্পনা এক ছাদের নিচে তুলে ধরা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, দিল্লি মেট্রো শুধু একটি পরিবহণ ব্যবস্থা নয়, বরং এটি আধুনিক দিল্লির পরিচয় ও উন্নয়নের প্রতীক। নতুন এই মিউজিয়াম নাগরিকদের পাশাপাশি শিক্ষার্থী ও গবেষকদের কাছেও শহরের পরিকাঠামোগত অগ্রগতির এক গুরুত্বপূর্ণ তথ্যকেন্দ্র হয়ে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেন।

দিল্লি মেট্রো রেল কর্পোরেশনের (ডিএমআরসি) উদ্যোগে গড়ে ওঠা এই মিউজিয়ামে ইন্টার‌্যাকটিভ ডিসপ্লে, থ্রি-ডি মডেল, ঐতিহাসিক নথি এবং ডিজিটাল প্রেজেন্টেশনের মাধ্যমে দিল্লি মেট্রোর পরিকল্পনা, নির্মাণ ও সম্প্রসারণের কাহিনি তুলে ধরা হয়েছে। বিশেষভাবে পরিবেশবান্ধব প্রযুক্তি ও যাত্রী পরিষেবার উন্নয়নের বিষয়গুলিকে গুরুত্ব দেওয়া হয়েছে।

ডিএমআরসি সূত্রে জানা গিয়েছে, সাধারণ যাত্রী ও দর্শনার্থীদের জন্য এই মিউজিয়াম উন্মুক্ত থাকবে নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী। নগর পরিবহণ সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং দিল্লি মেট্রোর সাফল্যের গল্প নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

Related posts

Leave a Comment