May 7, 2026
দেশ

জ্ঞান ভারতম মিশনের অধীনে ক্লাস্টার সেন্টার হিসেবে স্বীকৃতি পেল পতঞ্জলি বিশ্ববিদ্যালয়

হরিদ্বার,১৪ ডিসেম্বর: জ্ঞান ভারতম মিশনের অধীনে ক্লাস্টার সেন্টার হিসেবে স্বীকৃতি পেল পতঞ্জলি বিশ্ববিদ্যালয়। ভারতীয় জ্ঞানপরম্পরা, গবেষণা ও শিক্ষার প্রসারে এই স্বীকৃতিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এই স্বীকৃতির ফলে প্রাচীন ভারতীয় জ্ঞান, আয়ুর্বেদ, যোগ, দর্শন ও আধুনিক গবেষণার মধ্যে সেতুবন্ধন গড়ে তোলার কাজ আরও গতি পাবে। পাশাপাশি দেশজুড়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও গবেষণা কেন্দ্রের সঙ্গে সমন্বয় বাড়ানোর সুযোগও তৈরি হবে।

পতঞ্জলি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, জ্ঞান ভারতম মিশনের লক্ষ্য অনুযায়ী দেশীয় জ্ঞানব্যবস্থাকে মূলধারার শিক্ষার সঙ্গে যুক্ত করা এবং নতুন প্রজন্মের কাছে তা সহজভাবে তুলে ধরাই এই ক্লাস্টার সেন্টারের প্রধান উদ্দেশ্য।

শিক্ষাবিদদের মতে, এই স্বীকৃতির মাধ্যমে পতঞ্জলি বিশ্ববিদ্যালয় গবেষণা, প্রশিক্ষণ ও জ্ঞান বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবে এবং ভারতীয় জ্ঞানচর্চার প্রসারে নতুন দিশা খুলে দেবে।

Related posts

Leave a Comment