25 C
Kolkata
May 6, 2026
Featured

জয়পুর ব্লকে ৬ সপ্তাহের রেডিমেড গার্মেন্টস প্রশিক্ষণ শুরু পুরুলিয়ায়

পুরুলিয়া, ৯ ডিসেম্বর ২০২৫ :পুরুলিয়া জেলার জয়পুর ব্লকে আজ থেকে শুরু হলো ৬ সপ্তাহের রেডিমেড গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং প্রশিক্ষণ কর্মসূচি, যা চলবে ০৯/১২/২৫ থেকে ২২/০১/২৬ পর্যন্ত। দারিদ্র্যসীমার নিচে থাকা তপশিলি জাতি, উপজাতি ও অনগ্রসর শ্রেণির মহিলাদের দক্ষতা ও উদ্যোগশীলতা বাড়ানোর লক্ষ্যেই এই প্রশিক্ষণের আয়োজন করেছে MSME, Government of India-র দুর্গাপুর শাখা।উদ্বোধন করেন শ্রী রাজর্ষি মজী, সহকারী পরিচালক (I/C), Br. MSME-DFO, Durgapur। অনুষ্ঠানের স্থান ছিল দুমুরডিহ মোড়, জয়পুর ব্লক। মোট ৩০ জন মহিলা অংশগ্রহণকারী এই প্রশিক্ষণে অংশ নিচ্ছেন, যেখানে শিশু ও মহিলাদের রেডিমেড পোশাকের কাটিং ও স্টিচিং শেখানো হবে। পাশাপাশি তাদের স্বনির্ভর উদ্যোক্তা হওয়ার প্রশিক্ষণও দেওয়া হবে, যাতে তাঁরা নিজস্ব ব্যবসা শুরু করতে পারেন।অনুষ্ঠানে উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের উৎসাহিত করেন আরও অনেক বিশিষ্ট ব্যক্তি—
শ্রী অর্জুন মাহাতো (জেলা পরিষদ, পুরুলিয়া),
শ্রী শংকর নায়েক (ম্যানেজার, DIC পুরুলিয়া),
শ্রী রাজর্ষি মজী (IEDS, সহকারী পরিচালক),
শ্রী তাপস রায় (সহকারী পরিচালক),
শ্রী অশিস ঘোষ (সহকারী পরিচালক, কৃষি),
শ্রী অনাদি মাহাতো (কর্মাধ্যক্ষ, পঞ্চায়েত সমিতি, জয়পুর),
শ্রী বিধান মাহাতো (পঞ্চায়েত সমিতি),
শ্রী ভোলানাথ মাহাতো (ডিরেক্টর, মানভূমি ফার্মার্স প্রোডিউসার কোম্পানি) প্রমুখ।

Related posts

Leave a Comment