23 C
Kolkata
February 4, 2026
দেশ

জয়সলমের বাস দুর্ঘটনায় ২০ জনের মৃত্যু

হৃদয়বিদারক দৃশ্য দেখে আবেগপ্রবণ মুখ্যমন্ত্রী, বললেন বিজেপি বিধায়ক

রাজস্থানের জয়সলমেরে ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। বিজেপি বিধায়ক মহন্ত প্রতাপ পুরি জানিয়েছেন, “এই দুর্ঘটনায় ১৯ জন ঘটনাস্থলেই মারা গেছেন এবং আরও একজন হাসপাতালে নিয়ে যাওয়ার পথে প্রাণ হারিয়েছেন।”

তিনি বলেন, মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ তদারকি করেন এবং হৃদয়বিদারক দৃশ্য দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন।

উল্লেখ্য, মঙ্গলবার সকালে যাত্রীবোঝাই একটি চলন্ত বাসে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন গোটা বাসে ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে দমকল ও উদ্ধারকর্মীরা পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

জয়সলমের জেলা প্রশাসন ও সেনা বাহিনী যৌথভাবে উদ্ধারকাজে অংশ নেয়। মুখ্যমন্ত্রী শর্মা মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছেন এবং আহতদের সর্বাত্মক চিকিৎসা সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন।

Related posts

Leave a Comment