সোমবার ভোর থেকেই অবিরাম বৃষ্টিতে কার্যত থমকে গেল মুম্বই। শহরের বহু এলাকায় জল জমে গিয়েছে, রেললাইন ডুবে গিয়েছে পানির তলায়, ফলে যাতায়াত ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। রাস্তায় গাড়ির লম্বা লাইন, মানুষকে হাঁটতে হচ্ছে কোমর অবধি জলে ডুবে।মুম্বই ট্রাফিক পুলিশ জানিয়েছে, মানখুর্দ টি জংশন থেকে মহারাষ্ট্র নগর পর্যন্ত টানেল বন্ধ করে দেওয়া হয়েছে। সিয়ন ও বান্দ্রা স্টেশনেও রেললাইন জলমগ্ন হয়ে পড়েছে।ভারতীয় আবহাওয়া দফতর (IMD) শহরের জন্য জারি করেছে ‘রেড অ্যালার্ট’।
শুক্রবার দেওয়া ‘অরেঞ্জ অ্যালার্ট’-কে আরও বাড়ানো হয়েছে। মুম্বই পুলিশ সতর্কবার্তা দিয়েছে — “অত্যাবশ্যক না হলে ঘর থেকে বেরোবেন না।”বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (BMC) সব স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করেছে। একাধিক এলাকায় জল জমে ব্যাপক যানজটের খবর পাওয়া গিয়েছে।🔹 নান্দেদ জেলার মুকহেদ তালুকাতেও প্রবল বৃষ্টিতে বেশ কিছু গ্রাম প্লাবিত হয়েছে। নদী-নালা উপচে পড়ায় গ্রামবাসীরা আটকে পড়েছেন, চলছে উদ্ধারকাজ। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিশ জানিয়েছেন, লেন্ডি বাঁধে জলের স্তর আশঙ্কাজনকভাবে বেড়েছে। রাভনগাঁও-সহ বিভিন্ন গ্রামে বহু মানুষকে নিরাপদে সরিয়ে আনা হচ্ছে।
