27 C
Kolkata
February 11, 2026
কলকাতা

রোদে টিকটক ভিডিও বানাতে গিয়ে মৃত্যু হল কিশোরীর

সোনারপুর, ২৬ এপ্রিল: এই দাবদাহের মধ্যে রিলস বানাতে গিয়ে মৃত্যু হল এক কিশোরীর। ঘটনাটি ঘটেছে সোনারপুরের রাধাগোবিন্দ পল্লীতে। মৃতার নাম আলপনা মন্ডল। এই রোদের মধ্যে রিলস বানানোর সময় আচমকা মাথা ঘুরে পড়ে যায়। স্থানীয় একজন তাকে সাথে সাথেই সোনারপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। খবর পেয়ে হাসপাতালে যায় সোনারপুর থানার পুলিশ। এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ। মৃতের দেহ আজ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, গতকাল আলপনার বাবা ও মা কাজে চলে যায়। এদিন বাড়িতে একাই ছিল সে। দুপুরে সে তার এক বান্ধবীর সাথে রিলস বানাতে যায় এই রোদের মধ্যে। তারপরেই এই দুর্ঘটনা ঘটে।

Related posts

Leave a Comment