34 C
Kolkata
September 19, 2026
রাজ্য

ভোটের আগে তৃণমূলের হাত ছাড়ার জল্পনা আরও দুই হেভিওয়েট নেতার

সংবাদ কলকাতা, ০৭ মার্চ: বেজে গিয়েছে লোকসভা ভোটার দামামা। আনুষ্ঠানিক ভাবে ঘোষণা না হলেও রাজনৈতিক দলগুলি কোমর বেঁধে নেমে পড়েছে ভোটের ময়দানে। এরই মধ্যে সারা দেশে ১৯৫ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। তার মধ্যে পশ্চিমবঙ্গে ২০ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি। যদিও এ ব্যাপারে এক ধাপ এগিয়ে বিজেপি। এরই মধ্যে তৃণমূলের রক্তক্ষরণ বাড়িয়ে বর্ষীয়ান নেতা তাপস রায় এবং হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি বিজেপিতে যোগদান করেছেন।

সূত্রের খবর, আরও দুজন হেভিওয়েট নেতা তৃণমূলের হাত ছেড়ে বিজেপিতে যোগ দিতে চলেছেন। তাদের মধ্যে একজন দিব্যেন্দু অধিকারী এবং অপর জন উত্তর কলকাতার এক তৃণমূল সাংসদ। এই সম্ভাবনা যদি সত্যি হয় তাহলে তৃণমূলের রক্তক্ষরণ যে আরও বাড়বে তা বলার অপেক্ষা রাখে না।

Related posts

Leave a Comment